জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-07-31T20:27:20+06:00
2026-07-31T20:27:20+06:00
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
বাংলা English
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
জাতীয়
সুগার মিলকে বছরজুড়ে উৎপাদনশীল করতে চায় সরকার : রিজভী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৮:২৭ পিএম 
দেশের রাষ্ট্রায়ত্ত সুগার মিলগুলোকে সারা বছর উৎপাদনশীল ও লাভজনক করার পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবীর রিজভী।

আজ শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নাটোর সুগার মিল পরিদর্শনকালে তিনি বলেন, বর্তমানে দেশের অধিকাংশ সুগার মিল বছরে মাত্র কয়েক মাস চালু থাকে। এ অবস্থার পরিবর্তনে মিলগুলোকে কীভাবে বছরজুড়ে উৎপাদনশীল রাখা যায়, সে বিষয়ে সরকার পরিকল্পনা নিয়ে কাজ করছে।

রিজভী জানান, চিনির পাশাপাশি বিভিন্ন বাই-প্রোডাক্ট উৎপাদনের মাধ্যমে সুগার মিলগুলোকে আরও লাভজনক করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে শিল্পায়ন সম্প্রসারণে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, শিল্প স্থাপনের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদেরও অগ্রাধিকার দেওয়া হবে, যাতে আঞ্চলিক শিল্পায়ন ও কর্মসংস্থান আরও বৃদ্ধি পায়।

এ সময় জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ চিনিকল আখ চাষি কল্যাণ ফেডারেশনের সভাপতি মসলেম উদ্দিন, নাটোর সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাইদ সহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জ/শা




  বিষয়:   রুহুল কবীর রিজভী 



Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]