আন্দোলনের মাধ্যমেই শ্রমিকদের অধিকার আদায় করে নিতে হবে: শিমুল বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

শ্রমিক সংগঠন সমূহের জোট সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি) আয়োজিত "সম্মিলিত শ্রমিক পরিষদ ও ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি একথা বলেন।

2026-07-30T21:24:18+06:00
2026-07-30T21:24:18+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অন্যান্য
আন্দোলনের মাধ্যমেই শ্রমিকদের অধিকার আদায় করে নিতে হবে: শিমুল বিশ্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৯:২৪ পিএম 
ফাইল ছবি
শ্রমিক সংগঠন সমূহের জোট সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি) আয়োজিত "সম্মিলিত শ্রমিক পরিষদ ও ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি একথা বলেন। 

জাতীয় প্রেসক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জোটের প্রধান সমন্বয়ক বাচ্চু ভুঁইয়ার সভাপতিত্বে এবং সাবেক প্রধান সমন্বয়ক এএএম ফয়েজ হোসেন এর সঞ্চালনায় শিমুল বিশ্বাস বলেন, সরকারি দলের এমপি হিসেবে শ্রমিকদের অধিকার যতোটুকু আদায় করা যায় করবো, বাকিটুকু আন্দোলনের মাধ্যমেই আদায় করে নিতে হবে। 

বিশেষ অতিথির বক্তব্যে শ্রম সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, শ্রমিক-মালিকের প্রভু-দাস সম্পর্কের অবসান ঘটিয়ে মর্যাদার সম্পর্ক প্রতিষ্ঠিত করতে হবে। 

ট্রেড ইউনিয়ন ফেডারেশন এর নেত্রী তাসলিমা আক্তার বলেন, শ্রম সংস্কার কমিশনের আইন গণঅভ্যুত্থানের সফলতা। 


সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, জোটের নির্বাহী সমন্বয়ক মোহাম্মাদ সোহেল। 

সভায় জোটের পরবর্তী প্রধান সমন্বয়ক মোশারেফ হোসেন মন্টু এবং নির্বাহী সমন্বয়ক সোহেল রানা সম্পদ এর নাম ঘোষণা করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট এর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, ইসলামি শ্রমিক আন্দোলনের সহ সভাপতি হারুন অর রশিদ, শ্রমিক অধিকার পরিষদ এর সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আল ইমরান, শ্রমিক মজলিস এর কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মোহাম্মদ আব্দুল করিম, সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, বিপ্লবী শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক মীর মোফাজ্জল হোসেন মোশতাক, শ্রমিক মুক্তি কাউন্সিল এর আহবায়ক সোহেল রানা সম্পদ, ঢাকা জেলা সিএনজি, অটোরিক্সা, মিশুক চালক শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন দুলাল, ঢাকা মেট্রোপলিটন অটোটেম্পো, অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার মিয়া, প্রবাসী কল্যাণ পরিষদ এর সভাপতি নেক মোহাম্মদ, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, ভাসানী শ্রমিক পার্টির সভাপতি বাবুল বিশ্বাস, ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সভাপতি মোহাম্মদ বাদল আহমেদ, চামড়া শিল্প জোট এর সভাপতি আবুল হোসেন প্রমুখ।

জ/বা




  বিষয়:   অন্যান্য  শ্রমিক আন্দোলন  আলোচনা সভা 



Advertisement
Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]