সুন্দরবনে শুটিংয়ে সহশিল্পীর সঙ্গে হাতাহাতি হয়েছিল নোরার

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-07-30T17:44:04+06:00
2026-07-30T17:44:04+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
সুন্দরবনে শুটিংয়ে সহশিল্পীর সঙ্গে হাতাহাতি হয়েছিল নোরার
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৫:৪৪ পিএম 
সুন্দরবনে শুটিংয়ে সহশিল্পীর সঙ্গে হাতাহাতি হয়েছিল নোরার
বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি ক্যারিয়ারের শুরুর দিকের এক তিক্ত অভিজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ২০১৪ সালে বাংলাদেশের সুন্দরবনে ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার শুটিংয়ের সময় এক সহশিল্পীর সঙ্গে তার হাতাহাতির ঘটনা ঘটে।

সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে উপস্থিত হয়ে নোরা জানান, শুটিং চলাকালে এক সহ-অভিনেতার অসৌজন্যমূলক আচরণে ক্ষুব্ধ হয়ে তিনি তাকে চড় মারেন। পরে ওই অভিনেতাও পাল্টা তাকে চড় মারেন এবং চুল টেনে ধরেন বলে দাবি করেন নোরা। এরপর দুজনের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে পরিচালক এসে বিষয়টি নিয়ন্ত্রণে আনেন।

নোরা বলেন, সুন্দরবনের জঙ্গলে শুটিংয়ের সময় ওই সহ-অভিনেতার আচরণ তাকে ক্ষুব্ধ করেছিল। তবে তিনি ওই অভিনেতার নাম প্রকাশ করেননি।

২০১৪ সালের ৩১ অক্টোবর মুক্তি পাওয়া ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ ছিল একটি অ্যাডভেঞ্চার থ্রিলার সিনেমা। কমল সদানা পরিচালিত ছবিটির গুরুত্বপূর্ণ অংশের শুটিং হয়েছিল বাংলাদেশের সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে। এতে নোরা ফাতেহির পাশাপাশি অভিনয় করেন অভিনব শুক্ল, হিমর্শা বেঙ্কটসামী, অচিন্ত কৌর ও সুব্রত দত্ত।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]