নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-27T18:28:06+06:00
2026-07-27T18:28:06+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন ইউনিটে বদলি
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:২৮ পিএম 
পুলিশের ৯৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) দেশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। আজ সোমবার (২৭ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে সম্পন্ন করার পর বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন।

বদলিকৃত ৯৩ এএসপিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), কক্সবাজার জেলা পুলিশ, খুলনা রেঞ্জ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি), খুলনা মহানগর পুলিশ (কেএমপি), সিলেট মহানগর পুলিশ (এসএমপি), বরিশাল মহানগর পুলিশ (বিএমপি) এবং শিল্পাঞ্চল পুলিশে পদায়ন করা হয়েছে।

জ/উ





Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]