প্রথম ছবির শুটিংয়ে তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-07-27T13:00:39+06:00
2026-07-27T13:00:39+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
প্রথম ছবির শুটিংয়ে তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন নোরা ফাতেহি
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১:০০ পিএম 
প্রথম ছবির শুটিংয়ে তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন নোরা ফাতেহি
বলিউডে নিজের অবস্থান শক্ত করলেও ক্যারিয়ারের শুরুর দিনগুলো মোটেও সহজ ছিল না নোরা ফাতেহির জন্য। প্রথম সিনেমা রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস এর শুটিংয়ের সময় এক সহ-অভিনেতার সঙ্গে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হয়েছিল তাকে। সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন অভিনেত্রী।

নোরা জানান, ২০১৪ সালে বাংলাদেশের সুন্দরবনে সিনেমাটির শুটিং চলাকালে এক সহ-অভিনেতা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি প্রথমে ওই অভিনেতাকে চড় মারেন। পরে পাল্টা প্রতিক্রিয়ায় ওই অভিনেতাও তাকে চড় মারেন এবং তার চুল টেনে ধরেন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে নোরা বলেন, ‘আমরা বাংলাদেশের সুন্দরবনের জঙ্গলে শুটিং করছিলাম। সেখানে এক সহ-অভিনেতা খুবই অসভ্য আচরণ করছিল। তাই আমি তাকে চড় মেরেছিলাম।’

তিনি আরও জানান, পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। তিনি আবারও ওই অভিনেতাকে চড় মারেন। এরপর দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে দুজনই একে অপরের চুল টানাটানি করেন।

শেষ পর্যন্ত পরিচালক ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুজনকে শান্ত করেন।

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত রোর টাইগার্স অব দ্য সুন্দরবনস ছবির গল্পে একদল অভিযাত্রীর সুন্দরবনে একটি সাদা বাঘিনির মুখোমুখি হওয়ার কাহিনি তুলে ধরা হয়েছে। ছবিটিতে অভিনয় করেছেন অভিনব শুক্ল, হিমর্শা বেঙ্কটসামী, অচিন্ত কৌর, সুব্রত দত্ত এবং নোরা ফাতেহি।

জ/শা





  বিষয়:   নোরা ফাতেহি  সিনেমা  বলিউড 



Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]