আজ শেষ হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-27T09:59:57+06:00
2026-07-27T12:32:23+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
আজ শেষ হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:৫৯ এএম  আপডেট: ২৭.০৭.২০২৬ ১২:৩২ পিএম
আজ শেষ হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্বের পর্দা নামছে আজ সোমবার (২৭ জুলাই)। রাজধানীর আর্মি স্টেডিয়ামে সমাপনী দিনে অনুষ্ঠিত হবে ফুটবল ও অ্যাথলেটিকসের ফাইনাল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বিকেল ৪টায় ভেন্যুতে পৌঁছে প্রধানমন্ত্রী বালিকা বিভাগের ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করবেন। এ বিভাগে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে রাজশাহী ও রংপুর অঞ্চল। এছাড়া বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালও উপভোগ করবেন তিনি।


অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং থিম সংয়ের সঙ্গে শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনার আয়োজনও রয়েছে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম স্বাগত বক্তব্য দেবেন। এরপর বক্তব্য রাখবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য প্রদান এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর আঞ্চলিক পর্বের উদ্বোধন করা হয়। দেশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ (১২-১৪ বছর বয়সী) আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। পরে রাজধানীর বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয় জাতীয় পর্ব।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]