আজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের প্রথম দিন

নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-26T10:13:44+06:00
2026-07-26T13:13:03+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
আজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের প্রথম দিন
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১০:১৩ এএম  আপডেট: ২৬.০৭.২০২৬ ১:১৩ পিএম
আজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের প্রথম দিন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের দায়িত্ব পালনের প্রথম কার্যদিবস শুরু হচ্ছে একাধিক আনুষ্ঠানিক কর্মসূচির মধ্য দিয়ে। রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।

এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।

আনুষ্ঠানিক কর্মসূচি শেষে বঙ্গভবনে ফিরে রাষ্ট্রপতির নিয়মিত দাফতরিক কার্যক্রম পরিচালনা করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও রোববার দুপুরের মধ্যে বঙ্গভবন ত্যাগ করে গুলশানে নিজের বাসভবনে উঠবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]