শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর

নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-22T14:03:05+06:00
2026-07-22T14:03:05+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ২:০৩ পিএম 
শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর
বাংলাদেশে শিক্ষা, কারিগরি শিক্ষা এবং মানবসম্পদ উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি এ আগ্রহের কথা জানান। আজ বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা খাতে সিঙ্গাপুরের অভিজ্ঞতা ও দক্ষতা বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন মিচেল লি।

এ সময় তিনি বাংলাদেশের বন্দর ও লজিস্টিকস খাতের অবকাঠামোগত উন্নয়ন, বিমান চলাচল খাতের আধুনিকায়ন, বিশেষ করে বিমানবন্দরের ডিজিটালাইজেশন, সরকারি সেবার আধুনিকীকরণ, দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), কার্বন ক্রেডিট সহযোগিতা এবং সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের সুযোগ তৈরির বিষয়েও গুরুত্বারোপ করেন।

বৈঠকে উভয় পক্ষ শিক্ষাক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণ, দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করা এবং বাংলাদেশ-সিঙ্গাপুরের বহুমাত্রিক সম্পর্ককে আরও গভীর ও সুদৃঢ় করতে ভবিষ্যতেও কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]