ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক

অন্যান্য

2026-07-19T21:18:44+06:00
2026-07-19T21:18:44+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অন্যান্য
ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৯:১৮ পিএম 
ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী
ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় মাগুরা জেলা অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, পিরোজপুর জেলায় ১৬ বছর ‘মহারাজ’ নামে এক সংসদ সদস্য ছিলেন। স্থানীয় সরকারের বিভিন্ন প্রকল্প দেখিয়ে কাগজে-কলমে কাজ হয়েছে, কিন্তু বাস্তবে লুটপাটের মাধ্যমে সাড়ে তিন হাজার কোটি টাকা মহারাজদের পকেটে ঢুকে গেছে।

আইনমন্ত্রী আরও বলেন, আপনার টাকা, আপনার ন্যায্য হিস্যা, আপনার কাছে পৌঁছে দেওয়া এই সরকারের অঙ্গীকার।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের ন্যায়বিচারের পথ দেখিয়েছে। এ দেশের মানুষের মৌলিক অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, গত ১৬ বছরে ফ্যাসিস্টদের পৃষ্ঠপোষকতা করার কারণে পুলিশ ও আমলাদের চাকরি গেছে। এখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিত।

এ সময় আইনমন্ত্রী নিজ হাতে জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ১১২টি বাইসাইকেল, গ্রামীণ নারীদের কর্মসংস্থানের জন্য ৫১টি সেলাই মেশিন, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ২০টি হুইলচেয়ার, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. শামীম কবির, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার প্রমুখ।

মাগুরা সদর উপজেলার উন্নয়ন তহবিল (এডিপি) থেকে গৃহীত প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের আয়োজনে এসব সামগ্রী বিতরণ করা হয়।






Advertisement
Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]