আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-07-17T04:54:23+06:00
2026-07-17T04:54:23+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন আনলো যুক্তরাষ্ট্র, বিপাকে শিক্ষার্থীরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৪:৫৪ এএম 
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থী, বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং বিদেশি সাংবাদিকদের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন নীতির ফলে দীর্ঘদিনের ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ (Duration of Status) ব্যবস্থা বাতিল হতে যাচ্ছে।

গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক বিভাগ (ডিএইচএস) এ সংক্রান্ত নতুন বিধিমালা প্রকাশ করে। এতে বলা হয়, আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারীরা সাধারণভাবে সর্বোচ্চ চার বছরের জন্য ভিসা পাবেন। তবে কিছু নির্দিষ্ট দেশের আবেদনকারীদের ক্ষেত্রে এই মেয়াদ আরও কম হতে পারে।

বিদেশি সাংবাদিকদের ক্ষেত্রেও নতুন সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, তারা একবারে সর্বোচ্চ ২৪০ দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন। চীনা নাগরিকদের জন্য এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৯০ দিন। নির্ধারিত সময়ের বেশি অবস্থান করতে চাইলে নতুন করে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে, অন্যথায় দেশ ত্যাগ করতে হবে।

ডিএইচএসের দাবি, সাম্প্রতিক বছরগুলোতে স্টুডেন্ট ভিসায় রেকর্ডসংখ্যক বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রে প্রবেশ করায় তাদের কার্যকরভাবে পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়েছে। নিরাপত্তা ও তদারকি জোরদার করতেই এই পরিবর্তন আনা হয়েছে। তবে নতুন বিধিমালা কার্যকর হওয়ার আগে এটি ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পর কার্যকর হবে এবং এর আগে মার্কিন কংগ্রেসের পর্যালোচনার প্রক্রিয়া সম্পন্ন হবে।

এদিকে, অভিবাসন বিশেষজ্ঞ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাদের মতে, নতুন নিয়ম আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের জন্য উচ্চশিক্ষার সুযোগ আরও জটিল ও ব্যয়বহুল করে তুলতে পারে। পাশাপাশি বৈশ্বিক মেধা আকর্ষণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক অবস্থানও দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে আগামী আগস্ট-সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমে এর প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।

জ/উ






Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]