ইরান-সমর্থিত গোষ্ঠীর হামলার নিশানায় সৌদি আরব

নিউজ ডেস্ক

আন্তর্জাতিক

2026-07-27T21:04:23+06:00
2026-07-27T21:24:25+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ইরান-সমর্থিত গোষ্ঠীর হামলার নিশানায় সৌদি আরব
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:০৪ পিএম  আপডেট: ২৭.০৭.২০২৬ ৯:২৪ পিএম
ইরান-সমর্থিত গোষ্ঠীর হামলার নিশানায় সৌদি আরব
মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবের তেল স্থাপনায় নতুন করে হামলার দাবি করেছে। একই সঙ্গে সৌদি আরব অভিযোগ করেছে, ইরাকভিত্তিক ইরান-সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীও দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে।

আজ সোমবার (২৭ জুলাই) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, সৌদি আরবের ড্রোন অনুপ্রবেশের জবাবে তারা দেশটির তেল অবকাঠামোতে হামলা চালিয়েছেন।

তিনি দাবি করেন, সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে ইয়ানবু পর্যন্ত অপরিশোধিত তেল সরবরাহ ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং অবকাঠামোতে ড্রোন হামলা চালানো হয়েছে।

সৌদি আরবের ইয়ানবু বন্দর জ্বালানি রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির পূর্বাঞ্চল থেকে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের অন্যতম প্রধান সংযোগস্থল এই বন্দর।

হুতিদের হামলার দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি সৌদি সরকার। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ইরাক থেকে উৎক্ষেপণ করা কয়েকটি ড্রোন তারা ভূপাতিত করেছে। এসব ড্রোন সৌদির পেট্রোলিয়াম স্থাপনাকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল বলে দাবি করেছে রিয়াদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাজধানী রিয়াদ এবং দেশের পূর্বাঞ্চল লক্ষ্য করে ইরান-সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী হামলার চেষ্টা চালায়। পাশাপাশি ইরাককে তাদের ভূখণ্ড কোনো ধরনের হামলার জন্য ব্যবহার করতে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তবে চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত ইরাকভিত্তিক কোনো সশস্ত্র গোষ্ঠী এ ধরনের হামলার দায় স্বীকার করেনি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা কিছুটা কমলেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি এখনো অস্থির রয়েছে। বিশেষ করে লোহিত সাগর ও উপসাগরীয় অঞ্চলে সংঘাতের আশঙ্কা পুরোপুরি কাটেনি।

জ/শা





  বিষয়:   মধ্যপ্রাচ্য  সৌদি আরব  উত্তেজনা 



Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]