নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-16T14:45:18+06:00
2026-07-16T18:28:31+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ২:৪৫ পিএম  আপডেট: ১৬.০৭.২০২৬ ৬:২৮ পিএম
শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভারত সরকার তাদের আইন ও প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে প্রত্যার্বতণের কথা বারবার বললেও সরকার তাকে ভারত থেকে আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে চায়। যেহেতু ইতোমধ্যে তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, আদালতে তার আত্মসমর্পণের সুযোগ আছে কিনা, সেটা আইনজ্ঞরা বলবেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, সরকারকে বিব্রত করতে চায় এরকম কিছু মহল আছে। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে এখানে একটা ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকেই আসলে পরীক্ষার্থীই না। তবে তাদের সংখ্যা খুব বেশি নয় এবং সরকার তাদের তেমন গুরুত্ব দিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।  

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। তিনি বলেন, এগুলো কিছু ডিসইনফরমেশন। প্রকৃত ঘটনা, তথ্য, ছবি, ভিডিও আপনাদের সামনে আছে। এগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা সৃষ্টি করার জন্য কেউ কেউ হয়তো ব্যবহার করছে।

এসময়, বিদেশে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার বলেও জানান তিনি। 

জ/উ





Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]