নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-12T22:49:17+06:00
2026-07-13T00:43:49+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
স্বর্ণপদকজয়ী অলিম্পিয়াড শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১০:৪৯ পিএম  আপডেট: ১৩.০৭.২০২৬ ১২:৪৩ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আন্তর্জাতিক সাফল্যে অভিনন্দন জানান। তিনি বলেন, দেশের নতুন প্রজন্মের উদ্ভাবনী ও সৃজনশীল মেধা বিকাশে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

সাক্ষাতে শিক্ষার্থীরা তাদের বিজয়ী প্রকল্প, পড়াশোনা, গবেষণা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। আগামী ২ থেকে ৮ আগস্ট কাজাখস্তানে অনুষ্ঠিতব্য এআই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে অংশগ্রহণের বিষয়েও তারা প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের সাফল্য কামনা করে প্রয়োজনীয় সরকারি সহযোগিতার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদকজয়ী হোমনা আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী সাইদুজ্জামান আরাফ এবং নটর ডেম কলেজের শিক্ষার্থী ত্রিদিব রায় আর্যকে একটি করে ল্যাপটপ উপহার দেন। এছাড়া দলের অন্যান্য সদস্যদের বই উপহার দেওয়া হয়।

তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তের মেধাবী তরুণদের খুঁজে বের করে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, গবেষণা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

সাক্ষাতে প্রতিনিধিদল বাংলাদেশে এআই অলিম্পিয়াড আয়োজনের আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী এ বিষয়ে সরকারের সহযোগিতার আশ্বাস দেন।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]