বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে প্রশ্ন, সমাধানের আশ্বাস মন্ত্রীর

নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-09T07:43:09+06:00
2026-07-09T07:43:09+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে প্রশ্ন, সমাধানের আশ্বাস মন্ত্রীর
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৭:৪৩ এএম 
বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে প্রশ্ন, সমাধানের আশ্বাস মন্ত্রীর
জামালপুর-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন। এ বিষয়ে জবাবে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ট্রান্সমিশন অবকাঠামো উন্নয়নের মাধ্যমে পরিস্থিতির উন্নতির আশা প্রকাশ করেন।

বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের বিষয়টি স্থানীয় জনগণের গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। তিনি জানান, তার নির্বাচনী এলাকা মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ৪৩ মেগাওয়াট হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে ২৭ মেগাওয়াট। আর অফ-পিক সময়ে ৩৮ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে ২৫ মেগাওয়াট। এতে গড়ে ৩৪ থেকে ৩৮ শতাংশ লোডশেডিং হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানতে চান, কবে নাগাদ ওই এলাকায় বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান হবে এবং গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

জবাবে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন লাইনের সীমাবদ্ধতার কারণে এ সমস্যা তৈরি হয়েছে। পরিস্থিতি উন্নয়নে সরকার নতুন ট্রান্সমিশন লাইন নির্মাণের প্রকল্প বাস্তবায়ন করছে।

মন্ত্রী জানান, ট্রান্সমিশন টাওয়ার নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ ও আইনি জটিলতার কারণে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হয়েছে। জয়দেবপুর-শম্ভুগঞ্জ ট্রান্সমিশন লাইনের একটি মামলায় সরকার আইনি প্রক্রিয়ায় সফল হলেও কিছু বাস্তব সমস্যার কারণে কাজ এগোতে সময় লেগেছে।

তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় দ্রুত কাজ পুনরায় শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ময়মনসিংহ অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে এবং সংকট অনেকাংশে কমে আসবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]