প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই অভ্যুত্থানে শহীদের মা

নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-07T17:08:37+06:00
2026-07-07T17:08:37+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই অভ্যুত্থানে শহীদের মা
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:০৮ পিএম 
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই অভ্যুত্থানে শহীদের মা
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা ক্যানসারে আক্রান্ত ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী জিসানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। এ সময় ফাতেমা তুজ জোহরাকে একটি চাকরির আশ্বাসও দেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ফাতেমা তুজ জোহরার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এর প্রায় দুই সপ্তাহ পর তার ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানের ক্যানসার ধরা পড়ে। পরবর্তীতে কয়েক মাসের ব্যবধানে স্বামীকেও হারান তিনি। এতে পরিবারটি চরম আর্থিক ও মানসিক সংকটে পড়ে।

এর আগে জিসানের চিকিৎসা ব্যয়ে সহায়তার উদ্যোগ নেওয়া হয়। সংশ্লিষ্টদের তত্ত্বাবধানে তার চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং চিকিৎসার অগ্রগতির বিষয়েও নিয়মিত খোঁজখবর নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]