‘প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি’ : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-06T19:02:04+06:00
2026-07-06T19:02:04+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
‘প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি’ : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৭:০২ পিএম 
‘প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি’ : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন শুরু হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও অর্থনৈতিক ব্যবস্থায় সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার সখীপুর উপজেলা হলরুমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সখীপুর উপজেলা শাখার আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমি বলবো না যে পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তবে প্রধানমন্ত্রী যদি আরও সময় পান, তাহলে সত্যিকার অর্থেই দেশকে একটি উন্নত রাষ্ট্রে নিয়ে যেতে পারবেন।”

সরকারি দপ্তরে সময়ানুবর্তিতা ও ব্যয় সাশ্রয়ের প্রসঙ্গ তুলে আহমেদ আযম খান বলেন, “প্রধানমন্ত্রী দুপুরে ১০০ টাকার খাবার খান। আমরা মন্ত্রীরাও ১০০ টাকার মধ্যেই লাঞ্চ করি। প্রধানমন্ত্রী সকাল পৌনে ৯টায় অফিসে আসেন। আমরাও নিয়মিত সেই সময় অফিসে যাই। পরিবর্তনটা ইতোমধ্যে শুরু হয়েছে।”

তিনি আরও বলেন, স্বাধীনতার পর প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যে অবনতি ঘটেছে, তা কাটিয়ে উঠতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। “জাতির ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আপনাদের হাতে। প্রাথমিক শিক্ষাকে শক্তিশালী করতে আপনাদের আন্তরিকভাবে কাজ করতে হবে,”-বলেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমাজসেবক ও শিক্ষানুরাগী বেগম নার্গিস সিদ্দিকা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সখীপুর উপজেলা শাখার সভাপতি খুরশিদ জাহান এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিটু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]