নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-05T19:19:49+06:00
2026-07-05T19:19:49+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের বৈঠক
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৭:১৯ পিএম 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নবনিযুক্ত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর চিফ অব মিশন ড. লরা নিকোল টম-বন্ডে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে তিনি দক্ষতাভিত্তিক অভিবাসন, নৈতিক নিয়োগ, অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা, নতুন শ্রমবাজার সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং দেশে ফিরে আসা অভিবাসীদের টেকসই পুনর্বাসনে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

এ সময় বাংলাদেশের অভিবাসন ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে আইওএমের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন শামা ওবায়েদ ইসলাম। পাশাপাশি ভবিষ্যতে এ সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান তিনি।

ড. লরা নিকোল টম-বন্ডে অভিবাসন ব্যবস্থাপনায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে সরকারের অগ্রাধিকার বাস্তবায়নে আইওএমের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও আইওএমের মধ্যকার অংশীদারিত্ব আরও কার্যকর ও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেন।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]