বিনোদন ডেস্ক

বিনোদন

2026-07-05T15:03:57+06:00
2026-07-05T15:03:57+06:00
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
বিনোদন
আজ বিয়ের পিঁড়িতে বসবেন আমির খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৩:০৩ পিএম 
বলিউডের সব সময়ের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। সিনেমার পর্দায় বরাবরই পারফেক্ট হলেও ব্যক্তিজীবনে ব্যর্থতার কালো মেঘ প্রতিনিয়ত তাকে ছেয়ে ধরেছে। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে নতুন প্রশান্তির খোঁজ পেয়েছেন ৬১ বছর বয়সী আমির খান। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন আজ (৫ জুলাই)।

‘মিস্টার পারফেকশনিস্ট’ ঘরোয়া আয়োজনেই বিয়ে করবেন গৌরী স্প্র্যাটকে। মুম্বাইয়ের বান্দ্রায় অভিনেতার নিজ বাসভবনে অনুষ্ঠিত হতে যাওয়া এই অন্তরঙ্গ আয়োজনে উপস্থিত থাকবেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজন মিলিয়ে প্রায় ১৫০ অতিথি।

বলিউড লাইফের বরাতে জানা গেছে, আমির ও গৌরীর পরিচয় প্রায় ২৫ বছরের। তবে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয় মাত্র দুই বছর আগে। নিজের ৬০তম জন্মদিনে গণমাধ্যমের সঙ্গে এক বিশেষ অনুষ্ঠানে আমির প্রথমবারের মতো গৌরীকে সবার সামনে পরিচয় করিয়ে দেন এবং সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন। প্রথম দিকে কিছুটা ধোঁয়াশা থাকলেও পরে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে।


১৯৮৬ সালে প্রথমবারের মতো রিনা দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আমির। দীর্ঘদিনের মধুর সম্পর্ক ভাঙে ২০০২ সালে। এরপর চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করে থিতু হন। ১৬ বছর একসঙ্গে থেকে ২০২১ সালে তারা আলাদা হওয়ার ঘোষণা দেন। কিরণের সঙ্গে বিচ্ছেদের পর খুবই খারাপ সময় যাচ্ছিল আমিরের। এবার গৌরী স্প্র্যাটকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউডের এই জনপ্রিয় তারকা। বিয়ের অনুষ্ঠানে আমির খানের তিন সন্তান-জুনায়েদ খান, ইরা খান ও আজাদ রাও খান উপস্থিত থাকবেন বলে জানা গেছে। অন্যদিকে, গৌরী স্প্র্যাটের আগের সংসারের ছয় বছর বয়সী ছেলেও অনুষ্ঠানে যোগ দেবে। যদিও সে বরাবরই প্রচারের আলো থেকে দূরে থেকেছে।

বিয়ে-পূর্ব এক সাক্ষাৎকারে নিজের জীবনের ভুলগুলোও স্বীকার করেন আমির খান। তার মতে, জীবনে কেউই নিখুঁত নয়। ‘থ্রি ইডিয়ট’ তারকা বলেন, ‘আমি জীবনের ভুলগুলো থেকে প্রতিনিয়ত শিখছি। আমি চেষ্টা করি সেই ভুলগুলোর পুনরাবৃত্তি না করতে।’ বিচ্ছেদ হলেও দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে আমিরের সুসম্পর্ক আজও বজায় রয়েছে। গৌরী স্প্রাটটেরও আমিরের আগের দুই স্ত্রীর প্রতি রয়েছে অগাধ শ্রদ্ধা।

জ/উ





Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]