নেত্রকোণা প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-03T22:45:23+06:00
2026-07-03T22:45:23+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
জাল যার, জলা তার- নেত্রকোণায় মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১০:৪৫ পিএম 
"জাল যার, জলা" তার মৎস্য সম্পদ উন্নয়নে এই নীতিতে কাজ করছে সরকার বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।শুক্রবার সকালে নেত্রকোণা সার্কিট হাউজে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার ইতোমধ্যে জলাশয়গুলো উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে যাতে মৎস্যজীবীরা জীবীকা নির্বাহ করতে পারে। যদি  জলাশয়ে মাছ শিকারে কোন প্রতিবন্ধকতা থাকে সেগুলো দুর করার ব্যবস্থা করবে সরকার।এসময় যোগাযোগ ও রেল মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবীব এমপি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পরে সুলতান সালাহউদ্দিন টুকু হাওরাঞ্চলের মদন উপজেলায় যান। সেখানে হাওরের প্রবেশদ্বার উচিৎপুর ঘাটে  পোনামাছ ছাড়েন। এছাড়াও খালিয়াজুরী ও মোহনগঞ্জের একাধিক হাওরের ঘাটে মাছের পোনা ছাড়ার কর্মসূচি রয়েছে।





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]