সীমান্তে এক ইঞ্চি জমিও ছাড় দেওয়া হবে না: নেত্রকোনায় জামায়াত আমির শফিকুর রহমান

নেত্রকোণা প্রতিনিধি

অন্যান্য

2026-07-03T21:48:58+06:00
2026-07-03T21:54:05+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অন্যান্য
সীমান্তে এক ইঞ্চি জমিও ছাড় দেওয়া হবে না: নেত্রকোনায় জামায়াত আমির শফিকুর রহমান
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৯:৪৮ পিএম  আপডেট: ০৩.০৭.২০২৬ ৯:৫৪ পিএম
সীমান্তে এক ইঞ্চি জমিও ছাড় দেওয়া হবে না: নেত্রকোনায় জামায়াত আমির শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের সীমান্তের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না। প্রয়োজনে সীমান্ত রক্ষায় সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-র পাশাপাশি দেশের মানুষও দেশপ্রেমের চেতনা নিয়ে দাঁড়াবে।

শুক্রবার সকালে নেত্রকোণা জেলা সার্কিট হাউসে জেলা জামায়াতের আমির মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, সীমান্ত-সংক্রান্ত বিষয়ে সংসদে সরকার বিরোধী দলকে কথা বলতে দিচ্ছে না। তবে আগামী ৭ তারিখ তিনি এ বিষয়ে আবারও নোটিশ জমা দেবেন।

তিনি বলেন, দেশ আমাদের সবার। তাই সীমান্তের এক ইঞ্চি জায়গা তো দূরের কথা, এক মুঠো বালুতেও কাউকে পা রাখতে দেওয়া হবে না। প্রয়োজনে বিজিবির পাশাপাশি আমরাও সীমান্তে দাঁড়াব। বিজিবির হাতে অস্ত্র থাকবে, আর আমাদের হাতে থাকবে দেশপ্রেমের শক্তি।

প্রতিবেশী দেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারা নিজেদের বন্ধু রাষ্ট্র বলে। কিন্তু বন্ধু রাষ্ট্র এভাবে অন্য একটি দেশকে বিব্রত করতে পারে না। প্রকৃত বন্ধুত্বের পরিচয় আচরণে ফুটে ওঠে। সংশ্লিষ্ট সবার প্রতি আমরা সেই দায়িত্বশীল আচরণের আহ্বান জানাই। তবে কেউ যদি তা না করে, তাহলে আমরা নিশ্চুপ বসে থাকব না। দেশের সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

সংসদীয় গণতন্ত্র প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, কার্যকর সংসদ পরিচালনায় সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। সরকার ভালো কাজ করলে বিরোধী দল দেশের স্বার্থে তা সমর্থন করবে। আবার সরকার ভুল করলে বিরোধী দল তা তুলে ধরবে। সরকার যদি সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ না করে, তাহলে জনগণের পক্ষে বিরোধী দল সোচ্চার হবে।

তিনি বলেন, সরকারি দল ও বিরোধী দল একে অপরের প্রতিপক্ষ হলেও জাতীয় স্বার্থে পারস্পরিক সম্মান ও ঐক্য বজায় রাখতে হবে। সংসদীয় গণতন্ত্রে উভয় পক্ষের কার্যকর ভূমিকা ছাড়া গণতন্ত্র সুস্থভাবে চলতে পারে না।

মতবিনিময় সভা শেষে ডা. শফিকুর রহমান নেত্রকোণা জেলা পাবলিক হলে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে যোগ দেন।






Advertisement
Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]