নিউজ ডেস্ক

আইন-আদালত

2026-06-29T18:41:33+06:00
2026-06-29T18:41:33+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
আইন-আদালত
শাজাহান খান ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৬:৪১ পিএম 
সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও তার স্ত্রী সৈয়দা রোকেয়া বেগমের আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৯ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পর ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক শাহজাহান কবির এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, শাজাহান খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় ১১ কোটি ৩৬ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া তার ৯টি ব্যাংক হিসাবে সন্দেহজনক প্রায় ৮৬ কোটি ৬৯ লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, আয়কর আইন, ২০২৩ অনুযায়ী আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথি সংগ্রহের জন্য আদালতের অনুমতি প্রয়োজন। তদন্তের স্বার্থে এসব নথির মূলকপি জব্দ এবং সত্যায়িত অনুলিপি সংগ্রহের আবেদন জানানো হয়।

অন্যদিকে, সৈয়দা রোকেয়া বেগমের বিরুদ্ধে তার স্বামীর সঙ্গে যোগসাজশে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় ৪ কোটি ৪৭ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগেও দুদক মামলা দায়ের করেছে।

দুদকের আবেদনে বলা হয়, তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে তার আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ প্রয়োজন হওয়ায় আদালতের কাছে জব্দের অনুমতি চাওয়া হয়। আদালত আবেদন মঞ্জুর করে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জ/উ






Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]