বাংলাদেশ-কাজাখস্তানের স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনে সম্মতি

নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-24T14:15:43+06:00
2026-06-24T19:39:42+06:00
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
বাংলাদেশ-কাজাখস্তানের স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনে সম্মতি
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ২:১৫ পিএম  আপডেট: ২৪.০৬.২০২৬ ৭:৩৯ পিএম
বাংলাদেশ-কাজাখস্তানের স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনে সম্মতি
বাংলাদেশ ও কাজাখস্তান উভয় দেশে স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে সম্মত হয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রী। বুধবার (২৪ জুন) চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর ফাঁকে এ বিষয়ে আলোচনা হয়।

সকাল ১০টা ১৫ মিনিটে অনুষ্ঠিত ওই সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ অংশ নেন। বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে তারা একমত হন বলে জানা গেছে।

তারা নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠক, রাজনৈতিক যোগাযোগ বৃদ্ধি এবং বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও মত দেন।


কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। বৈঠকে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক প্রেরণ, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

এছাড়া পানি কূটনীতি বিষয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা গঠনের কাজাখস্তানের প্রস্তাব নিয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করা হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিবাচক অবস্থান ব্যক্ত করেন বলে জানা গেছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]