নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-23T02:17:22+06:00
2026-06-23T02:17:22+06:00
শনিবার, ১ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১ আগস্ট ২০২৬
জাতীয়
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ২:১৭ এএম 
মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট দালিয়ান ঝৌশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। পরে মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে হোটেল শাংগ্রি-লায় নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি দুই দিন অবস্থান করবেন।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান উচ্চপর্যায়ের বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। এ সফরে তিনি চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম ‘নিউ চ্যাম্পিয়নস’ বার্ষিক সভায় অংশ নেবেন। দালিয়ানের কর্মসূচি শেষে তিনি রাজধানী বেইজিং সফর করবেন, যেখানে শুরু হবে সফরের মূল দ্বিপাক্ষিক কার্যক্রম।

বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ‘সোনালি ৫০ বছর’-এ প্রবেশের প্রাক্কালে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের মতে, দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে মালয়েশিয়া সফরের শেষ পর্যায়ে কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে একটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং দুটি চুক্তি স্বাক্ষরিত হয়।

সফর শেষে আগামী ২৬ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

জ/দি 






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]