বিনোদন ডেস্ক

বিনোদন

2026-06-22T15:37:28+06:00
2026-06-22T15:37:28+06:00
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
বিনোদন
তৃতীয় বিয়েতে ঘরোয়া আয়োজনেই আমির খানের নতুন জীবন শুরু
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৩:৩৭ পিএম 
বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটতে যাচ্ছে। আগামী ৫ জুলাই তিনি দীর্ঘদিনের প্রেমিকা, ব্যাঙ্গালুরুর বাসিন্দা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বলে জানা গেছে।

তবে এবার কোনো জাঁকজমক বা বড় আয়োজন থাকছে না। আমির খান নিজেই জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠান হবে একেবারেই ঘরোয়া ও সাদামাটা। মুম্বাইয়ের নিজ বাসভবনে রেজিস্ট্রি বিয়ের মাধ্যমে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুর উপস্থিতিতেই সম্পন্ন হবে এই আনুষ্ঠানিকতা।

আমির খান বলেন, তারা দুজনই কোনো ধরনের বড় উৎসব বা আড়ম্বরপূর্ণ আয়োজন চান না। তাই খুব সাধারণভাবেই নতুন জীবনের সূচনা করতে যাচ্ছেন তিনি। বলিউড মহলে আলোচনা থাকলেও শাহরুখ খান বা সালমান খানের মতো তারকারা এই বিয়েতে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

প্রায় দুই দশক পর গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে জড়ান আমির খান। পরে নিজের ৬০তম জন্মদিনে তিনি আনুষ্ঠানিকভাবে তাকে পরিচয় করিয়ে দেন। এর আগে অভিনেতা রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তার।

জ/উ





Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]