নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-21T18:07:53+06:00
2026-06-21T18:07:53+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
রাজনৈতিক কারণে দায়ের ২৩ হাজার মামলা প্রত্যাহার
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৬:০৭ পিএম 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা এ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে অবশিষ্ট আবেদনগুলোও পর্যালোচনায় রয়েছে বলে জানান তিনি। রোববার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য দেন আইনমন্ত্রী। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

আইনমন্ত্রী বলেন, মামলা দায়েরের সময় এজাহারে সাধারণত অভিযুক্তদের দলীয় পরিচয় উল্লেখ থাকে না। ফলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলার সুনির্দিষ্ট সরকারি পরিসংখ্যান নিরূপণ করা সম্ভব নয়।

তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০০৭ সাল থেকে ১১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মামলা দায়ের হয়েছে বলে উল্লেখ করেন তিনি। জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার নির্দিষ্ট পরিসংখ্যান সরকারের কাছে নেই বলেও জানান মন্ত্রী।


মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার রাজনৈতিক কারণে দায়ের হওয়া হয়রানিমূলক মামলা পর্যালোচনা ও প্রত্যাহারের জন্য জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে কমিটি গঠন করেছে। জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত জেলা কমিটি আবেদন, এজাহার, চার্জশিট ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে সুপারিশ পাঠায়। পরে আইনমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় কমিটি তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

তিনি জানান, জনস্বার্থ ও রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় যেসব মামলা রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের হয়েছে বলে প্রতীয়মান হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে প্রত্যাহার করা হচ্ছে। অবশিষ্ট মামলাগুলোও পর্যালোচনার আওতায় রয়েছে।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]