পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-17T17:58:34+06:00
2026-06-17T17:58:34+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
পূর্বধলায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা দুই নারী গ্রেপ্তার
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৫:৫৮ পিএম 
নেত্রকোনার পূর্বধলায় গোহালাকান্দা ইউনিয়নের ইছবপুর গ্রামে বকেয়া বিদ্যুৎ বিল আদায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন নেত্রকোনা পল্লি বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।​

পল্লি বিদ্যুৎ সূত্রে জানা যায়, গত ১৬ জুন শ্যামগঞ্জ সাব-জোনাল অফিসের একটি দল ইছবপুর এলাকায় বকেয়া বিল আদায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সাব্বির আহম্মেদ কাজলের নামে থাকা একটি সংযোগে পাঁচ মাসের বিল বকেয়া এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়ায় সংযোগটি বিচ্ছিন্ন করা হয়।

​অভিযোগ উঠেছে, সংযোগ বিচ্ছিন্নের ঘটনাকে কেন্দ্র করে একদল স্থানীয় লোক বিদ্যুৎকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় কর্মীরা মারধরের শিকার হন এবং তাদের কাছে থাকা বিল আদায়ের প্রায় ১ লাখ ২৫ হাজার ৫০৩ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ বিদ্যুৎকর্মীদের উদ্ধার করে।​


এ ঘটনায় নেত্রকোনা পল্লি বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) বিপ্লব কুমার বর্মন বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে পুলিশ আইরিন আক্তার (৪৫) ও নুরুন্নাহার (৪২) নামে দুই নারী আসামিকে গ্রেপ্তার করে।
 
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জ/দি





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]