জামায়াতের সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

নিউজ ডেস্ক

রাজনীতি

2026-06-13T13:43:42+06:00
2026-06-13T18:28:18+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
জামায়াতের সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১:৪৩ পিএম  আপডেট: ১৩.০৬.২০২৬ ৬:২৮ পিএম
জামায়াতের সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই
সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামীর সাবেক সিলেট জেলা আমির মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই। শুক্রবার (১২ জুন) রাত দেড়টার দিকে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে আইসিইউতে রাখা হয় এবং গত দুই দিন ধরে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী জামায়াতে ইসলামীর সিলেট জেলার সাবেক আমির এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০১ সালে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। সিলেট নগরের আলহামরা শপিং সিটির অন্যতম উদ্যোক্তা হিসেবে তিনি ব্যবসায়িক ক্ষেত্রেও ভূমিকা রাখেন এবং এর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

আশির দশকে তার উদ্যোগে সিলেটে জামেয়া ইসলামিয়া মিরাবাজার উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যেখানে তিনি প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া দি সিলেট ইসলামিক সোসাইটি, জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা (পাঠানটুলা) এবং আল আমিন জামেয়া ইসলামিয়ার প্রতিষ্ঠায়ও তিনি ভূমিকা রাখেন।

সামাজিক সংগঠন “আনজুমানে খেদমতে কুরআন” প্রতিষ্ঠাতাদের মধ্যেও তিনি ছিলেন অন্যতম। ছাত্রজীবনে তিনি ইসলামী ছাত্রসংঘ সিলেট জেলা সভাপতির দায়িত্ব পালন করেন।

১৯৪৭ সালের ডিসেম্বর মাসে সিলেট জেলার কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ি গ্রামে তার জন্ম হয়। তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামিল এবং সিলেট এমসি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের জানাজা সিলেট ও কানাইঘাটের তালবাড়িতে অনুষ্ঠিত হবে এবং পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]