নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-06T14:39:38+06:00
2026-06-06T14:39:38+06:00
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
জলবায়ু ও পরিবেশ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ২:৩৯ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু বার্তা প্রচার এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেওয়া কর্মসূচিগুলোর অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেছেন।

শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকে সামনে রেখে কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা প্রচার এবং বিশ্ব পরিবেশ দিবসের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন কৌশল তুলে ধরেন। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে সরকারের চলমান কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]