রামিসা হত্যাকাণ্ডে ক্ষুব্ধ তমা মির্জা, দ্রুত বিচারের দাবি

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-05-21T17:37:41+06:00
2026-05-21T17:37:41+06:00
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
রামিসা হত্যাকাণ্ডে ক্ষুব্ধ তমা মির্জা, দ্রুত বিচারের দাবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৫:৩৭ পিএম 
রামিসা হত্যাকাণ্ডে ক্ষুব্ধ তমা মির্জা, দ্রুত বিচারের দাবি
রাজধানীর মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মম হত্যার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তমা মির্জা বলেন, ধর্ষণ ও হত্যার মতো ভয়াবহ অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া জরুরি। তিনি লিখেছেন, “এমন বিচার হতে হবে যেন ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়। ধর্ষকের বিচার ভুক্তভোগীর জানাজার আগেই হওয়া উচিত।”

ধর্ষণ মামলায় আসামিদের পক্ষে আইনজীবীদের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। নিজের পোস্টে তিনি লেখেন, “কিসের তদন্ত, কিসের ব্যাখ্যা? ধর্ষণকারীর পক্ষে আবার কিসের উকিল? কেন এত সময়ক্ষেপণ?”


নিহত রামিসাকে দেশের প্রতিটি পরিবারের সন্তানের সঙ্গে তুলনা করে সবাইকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তমা। তিনি বলেন, “রামিসা আমাদের সবার বোন। এই নৃশংস হত্যার সঠিক বিচার নিশ্চিত করতে হবে।”

প্রসঙ্গত, শিশু রামিসাকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে ঘটনার আগে মাদক সেবনের কথাও জানিয়েছে সে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]