নিউজ ডেস্ক

জাতীয়

2026-05-19T16:02:10+06:00
2026-05-19T16:02:10+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
ছাত্ররাজনীতির নামে ‘অপরাজনীতি’ নয়, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করুন : এ্যানি
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৪:০২ পিএম 
ছাত্ররাজনীতির নামে ‘অপরাজনীতি’ না করে প্রকৃত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। আজ মঙ্গলবার (১৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, যারা অতীতে ছাত্ররাজনীতির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে, তাদের বিদায় নিতে হয়েছে। এ থেকে সবার শিক্ষা নেওয়া উচিত।

তিনি আরও বলেন, খাল খনন ও রক্ষণাবেক্ষণের ধারাবাহিকতা না থাকায় নদী-খাল দখল ও বর্জ্যের সমস্যা বেড়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি জানান, দেশে পর্যাপ্ত গবাদি পশুর মজুদ আছে, তাই বিদেশ থেকে পশু আমদানির প্রয়োজন নেই। সীমান্ত এলাকায় কড়া সর্তকতা জারি করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, দেশে ১ কোটি ২ লাখ গবাদিপশুর বিপরীতে মজুদ আছে ১ কোটি ২৩ লাখ ৩৪ হাজার পশু। তাই সরকারের লক্ষ্য, দেশের চাহিদা মিটিয়ে বিদেশে পশু রফতানি করা। এ সময় তিনি চোরাই পশু দিয়ে কোরবানির বিষয়ে ক্রেতাদের সচেতন থাকার আহ্বান জানান।

জ/উ





Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]