নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-17T18:23:44+06:00
2026-05-17T18:23:44+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করলো জনতা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৬:২৩ পিএম 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইয়াবাসহ সাগর মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে থেকে স্থানীয় জনতা তাকে আটক করে নবীনগর থানায় খবর দিলে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার থানায় নিয়ে যান। অভিযুক্ত মাদক ব্যবসায়ী সাগর মিয়া শ্যামগ্রাম উত্তর-পশ্চিম পাড়ার সফর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন যাবত সাগর মিয়া মাদক ব্যবসা চালিয়ে আসছে। এতে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। শনিবার সন্ধ্যায় ইয়াবা ট্যাবলেট বিক্রির সংবাদে শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদ এলাকায় স্থানীয়রা তাকে আটক করে। পরে তার কাছ থেকে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে স্থানীয় জনতা সাগরকে থানা পুলিশের কাছে সোর্পদ করেন। এসময় স্থানীয়রা সাগরসহ সকল মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।  

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা রজু করে আজ (রবিবার) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জ/দি





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]