সিরাজগঞ্জে গাড়ী চুরি করা অবস্থায় জনতার হাতে আটক, গণ ধোলাই দিয়ে পুলিশে সপর্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-12T16:00:08+06:00
2026-05-12T16:00:08+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
সিরাজগঞ্জে গাড়ী চুরি করা অবস্থায় জনতার হাতে আটক, গণ ধোলাই দিয়ে পুলিশে সপর্দ
সিরাজগঞ্জ প্রতিনিধি
⏲ ৪:০০ পিএম | ১২ মে, ২০২৬ | মঙ্গলবার
সিরাজগঞ্জে গাড়ী চুরি করা অবস্থায় জনতার হাতে আটক, গণ ধোলাই দিয়ে পুলিশে সপর্দ
সিরাজগঞ্জের সলঙ্গায় মিশুক গাড়ি চুরি করে নিয়ে যাওয়ার সময় লিটন নামে এক ডাকাতকে সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সপর্দ করেছেন। সোমবার রাতে থানার চর গোজা গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত ডাকাত সদস্য লিটন ওরফে মিঠুন (৩৮) সলঙ্গা থানার চর গোজা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, সোমবার রাতে উল্লাপাড়া উপজেলার ভেন্না বাড়ি তেতুলিয়া গ্রাম থেকে একটি ব্যাটারি চালিত মিশুক গাড়ী চুরি করে নিয়ে যাবার সময় থানার চর গোজা গ্রামে চুরি রোধে গ্রামবাসীর স্থাপিত বাশ কলের কাছে পৌছালে মিশুক গাড়ীসহ আটক করা হয়। এসময় ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও মিঠুনকে আটক করে। পরে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ডাকাত দলের সদস্য মিঠুনকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়। এসময়  মিশুক গাড়ীটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।

তিনি আরো বলেন, ডাকাত দলের সদস্য মিঠুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই , ডাকাতির ১০ টি মামলা রয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত