পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক

জাতীয়

2026-04-25T17:30:19+06:00
2026-04-25T17:30:19+06:00
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী
নিউজ ডেস্ক
⏲ ৫:৩০ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬ | শনিবার
পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী
Advertisement
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে বর্তমান সরকার। আমরা যে ভঙ্গুর একটা অর্থনীতি পেয়েছি, সেটাকে রিভাইভ করাটা মোটেও সহজ নয়। শনিবার সচিবালয়ে নিজ দপ্তরে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে এক প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় অর্থমন্ত্রী বলেন, আমাদের দারিদ্র্য সীমা ক্রমান্বয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। ব্যবসায়ীরা কর্মচারীদের বেতন দিতে পারছেন না। ব্যাংকের টাকা ফেরত দিতে পারছে না। বৈষম্য দূর করাটাই আমাদের প্রধান কাজ। এজন্য শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানো হবে। এখানে দক্ষতা বাড়ানোর কাজ শুরু করা হয়েছে। ঘরে ঘরে বিএ, এমএ করে তো লাভ নেই। আমাদের দক্ষতা বাড়াতে হবে।এজন্য ভোকেশনাল এডুকেশনে গুরুত্ব দেওয়া হচ্ছে। 

তিনি আরও বলেন, আমরা একটা কঠিন সময় পার করছি। ব্যবসা করতে এত বাধা যে সিম্পল একটা রেস্টুরেন্টে করতে গেলে বোঝা যায়। এগুলো হয়েছে পৃষ্ঠেপোষকতার অর্থনীতির জন্য, অতীতে এসব হয়েছে। আমরা এ গুলো বন্ধ করার চেষ্টা করছি। টাকা না ছাপিয়েই সঙ্কট সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত