সাংবাদিকদের ওপর মেজাজ হারিয়ে যা বললেন শ্রুতি হাসান

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-04-20T17:08:29+06:00
2026-04-20T17:08:29+06:00
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
সাংবাদিকদের ওপর মেজাজ হারিয়ে যা বললেন শ্রুতি হাসান
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৫:০৮ পিএম 
সাংবাদিকদের ওপর মেজাজ হারিয়ে যা বললেন শ্রুতি হাসান
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির কিংবদন্তি অভিনেতা কমল হাসানকন্যা বলি সেনসেশন অভিনেত্রী শ্রুতি হাসান সম্প্রতি ৪০তম জন্মদিনের কেক কেটেছেন। তার এ জন্মদিনের রেশ কাটতে না কাটতেই মুম্বাইয়ের রাস্তায় পাপারাজ্জিদের ওপর মেজাজ হারিয়ে সংবাদ শিরোনামে এলেন তিনি।

শ্রুতি হাসান শুটিংয়ের প্রয়োজনে প্রায়ই বিভিন্ন শহরে ভ্রমণ করলেও বর্তমানে তিনি মুম্বাইয়ে বসবাস করছেন। তিনি নানা পার্টি ও সামাজিক অনুষ্ঠানেও যোগ দিতে পছন্দ করেন। একজন তারকা হওয়া সত্ত্বেও কেউ তাকে অস্বস্তিকরভাবে সম্বোধন করলে তিনি সচরাচর স্বাভাবিকভাবেই তার প্রতিক্রিয়া জানান। সম্প্রতি একটি ঘটনা তার দৃঢ় ব্যক্তিত্ব ও জনসমক্ষে নিজের মতপ্রকাশের সাহসেরই প্রতিফলন ঘটায়।

জানা গেছে, শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিরা তার ছবি তোলার চেষ্টা করেন। এ একজন ফটোগ্রাফার তাকে 'মাম্মা' বলে সম্বোধন করেন। আর তাতেই অভিনেত্রী কড়া প্রতিক্রিয়া জানান এবং বলেন- ‘কে মাম্মা? আমি আপনার মা নাকি? কী আজেবাজে বকছেন?’ যদিও দক্ষিণ ভারতে এটি সাধারণত নারীর প্রতি সম্মান বা স্নেহ প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়ে থাকে। তার এই অসন্তোষ প্রকাশের মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ে এবং দ্রুত সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। তবে এই সাময়িক বিরক্তির পর শ্রুতি দ্রুত নিজেকে সামলে নেন এবং হাসিমুখে পাপারাজ্জিদের উদ্দেশে হাত নেড়ে চলে যান।


অভিনেতা কমলকন্যা বলিউড ও দক্ষিণী সিনেমায় নিজের একটি আলাদা পরিচয় তৈরি করেছেন। বর্তমানে তিনি বেশ কিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাকে অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজ ‘কল মি বে’-এর সিজন ২-এ অভিনেত্রী অনন্যা পান্ডের সঙ্গে নতুন ‘বোন’ হিসেবে দেখা যাবে। এ সিরিজে আরও অভিনয় করেছেন বীর দাস, গুরফতেহ পীরজাদা, মিনি মাথুর প্রমুখ।

উল্লেখ্য, অভিনেত্রী শ্রুতি হাসান দুলকার সালমান ও সাত্বিকা বীরভল্লির সঙ্গে 'আকাসামলো ওকা তারা’ সিনেমায় কাজ করছেন। এ ছাড়া ‘সালার: পার্ট ২’ সিনেমায় অভিনেতা প্রভাসের সঙ্গে জুটি হয়ে কাজে ফিরছেন। এর পাশাপাশি বিজয় সেতুপতির বিপরীতে ‘ট্রেন’ নামক একটি তামিল সিনেমাতেও অভিনয় করছেন তিনি।

জ/উ





Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]