পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া

নিউজ ডেস্ক

জাতীয়

2026-03-30T16:01:11+06:00
2026-03-30T16:01:11+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৪:০১ পিএম 
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের বক্তব্যের নামে ছড়িয়ে পড়া ফটোকার্ডগুলো ভুয়া বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (৩০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো কয়েকটি ভুয়া ফটোকার্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। এসব ফটোকার্ডে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের বক্তব্যের নামে পুরোপুরি অসত্য তথ্য তুলে ধরা হয়েছে।

ফটোকার্ডে বলা হয়েছে, ‘ইন্ডিয়ার সঙ্গে আমাদের চোখ নিচু করেই কথা বলতে হবে, এই যেমন এখন ইন্ডিয়ার হাতে পায়ে ধরে তেল আনতে হচ্ছে, গাধার মতো দিল্লি না ঢাকা স্লোগান দিলেই তো হবে না। বুঝতে হবে যে ইন্ডিয়ার সঙ্গে ঝামেলা করলে আমাদের অস্তিত্বই হুমকির মুখে পড়ে যাবে।’


পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করছে, এই বক্তব্য সম্পূর্ণভাবে গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত। পররাষ্ট্র প্রতিমন্ত্রী কখনোই কোথাও এ রকম বক্তব্য প্রদান করেননি। কাজেই, এসব অপতথ্য ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রকৃতপক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতি হচ্ছে ‘সবার আগে বাংলাদেশ’। বাংলাদেশের জনগণের স্বার্থ সুরক্ষিত রেখে সব রাষ্ট্রের সঙ্গে, সব সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে। বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]