ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত আগারগাঁওয়ে সকাল ৮টায়

নিউজ ডেস্ক

জাতীয়

2026-03-15T15:36:07+06:00
2026-03-15T17:23:35+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত আগারগাঁওয়ে সকাল ৮টায়
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৩:৩৬ পিএম  আপডেট: ১৫.০৩.২০২৬ ৫:২৩ পিএম
ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত আগারগাঁওয়ে সকাল ৮টায়
রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় পবিত্র ঈদুল ফিতরের কেন্দ্রীয় জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এই উদ্যোগ নিয়েছে। 

ডিএনসিসি কেন্দ্রীয় ঈদ জামাত আয়োজন উপলক্ষে রোববার (১৫ মার্চ) ডিএনসিসি কনফারেন্স রুমে প্রস্তুতি সভা হয়। সভায় ঈদ জামাতের সময়সূচি নির্ধারণ করা হয়। এতে সভাপতিত্ব করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সভা থেকে জানানো হয়, নগরবাসীর জন্য একটি সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে ঈদের জামাত আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঈদগাহে প্রবেশের জন্য তিনটি গেট রাখা হবে এবং নারীদের জন্য আলাদা প্রবেশপথের ব্যবস্থা করা হবে। থাকবে ওজুর ব্যবস্থাও। 

 
আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) দুই প্লাটুন পুলিশ মোতায়েন করবে। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থা যেমন- ট্রাফিক বিভাগ, ডিপিডিসি ও ওয়াসা সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।

সভায় ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশে বলেন, যার যার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং নগরবাসীকে এ বিষয়ে অবহিত করতে হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের কেন্দ্রীয় ঈদ জামাতে অংশগ্রহণের জন্য সব ধর্মপ্রাণ মুসল্লি ও নগরবাসীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]