নিউজ ডেস্ক

জাতীয়

2026-03-04T16:01:10+06:00
2026-03-04T19:43:44+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
সংসদ সচিবালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত হলেন চিফ হুইপ ও হুইপরা
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৪:০১ পিএম  আপডেট: ০৪.০৩.২০২৬ ৭:৪৩ পিএম
বাংলাদেশ জাতীয় সংসদ ও সংসদ সচিবালয়ের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপদের বিস্তারিত অবহিত করা হয়েছে। বুধবার (৪ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে আয়োজিত এক বিশেষ সভায় এ অবহিতকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, এমপি (বরগুনা-২) সভায় সভাপতিত্ব করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন মনোনীত ৬ জন হুইপ মো. জি কে গউছ, এমপি (হবিগঞ্জ-৩), রকিবুল ইসলাম, এমপি (খুলনা-৩), মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি (শরীয়তপুর-৩), এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি (নাটোর-২), মো. আখতারুজ্জামান মিয়া, এমপি (দিনাজপুর-৪), এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), এমপি (লক্ষ্মীপুর-৪)।

এছাড়া সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত থেকে বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক বিষয় উপস্থাপন করেন।

সভায় সংসদীয় কার্যপ্রণালী বিধি, আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম এবং সংসদ সচিবালয়ের প্রশাসনিক কাঠামো সম্পর্কে সংসদীয় নেতাদের ধারণা দেওয়া হয়। সংসদের শৃঙ্খলা বজায় রাখা এবং সংসদ সদস্যদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও আলোকপাত করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন সংসদের কার্যক্রম বেগবান করতে এবং সংসদীয় রীতিনীতি সঠিকভাবে পালনের লক্ষ্যেই এই অবহিতকরণ সভার আয়োজন করা হয়েছে।

জ/উ





Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]