ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন

নিউজ ডেস্ক

জাতীয়

2026-03-02T13:34:58+06:00
2026-03-02T13:34:58+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১:৩৪ পিএম 
ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। নিয়োগ বাতিল করে রবিবার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যদিও এর আগেই সাজ্জাত আলী এ পদ থেকে পদত্যাগ করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২০ নভেম্বর প্রজ্ঞাপনমূলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত শেখ মো. সাজ্জাত আলীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ তার আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা হলো। ২০২৪ সালের ২০ নভেম্বর সাজ্জাত আলীকে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার।

জ/দি





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]