গালফভুক্ত দেশগুলোকে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান পররাষ্ট্র মন্ত্রণালয়ের

নিউজ ডেস্ক

জাতীয়

2026-03-01T16:53:33+06:00
2026-03-01T16:53:33+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
গালফভুক্ত দেশগুলোকে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান পররাষ্ট্র মন্ত্রণালয়ের
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৪:৫৩ পিএম 
গালফভুক্ত দেশগুলোকে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান পররাষ্ট্র মন্ত্রণালয়ের
গালফভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব। বৈঠকে দেশগুলোকে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১ মার্চ) সকালে মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এরইমধ্যে ৫৫টি মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল হয়েছে। অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে থাকায় ভোগান্তিতে পড়েছেন প্রবাসের উদ্দেশে যাওয়া যাত্রীরা। তাদের যেন ভোগান্তির শিকার হতে না হয়, প্রতিনিধি দলকে এমনটা নিশ্চিত করতে বলেছে মন্ত্রণালয়।

এ ছাড়াও, ইরান কিংবা মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে দূতাবাসগুলোকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। 

উল্লেখ্য, গতকাল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকে, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা আমেরিকার ২৭টি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]