সাংবাদিকতায় ফিরলেন সাবেক প্রেস সচিব

নিউজ ডেস্ক

জাতীয়

2026-02-18T15:02:22+06:00
2026-02-18T15:02:22+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
সাংবাদিকতায় ফিরলেন সাবেক প্রেস সচিব
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০২ পিএম 
সাংবাদিকতায় ফিরলেন সাবেক প্রেস সচিব
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিবের দায়িত্ব পালন শেষে আবারও সাংবাদিকতায় ফিরেছেন শফিকুল আলম। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ফেইসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ফেসবুকে সাবেক প্রেস সচিব লিখেছেন,  আমি একটি নতুন ইংরেজি সংবাদপত্র, ডেইলি ওয়াদা’র সম্পাদক হিসেবে যোগ দিয়েছি। সবার দোয়া ও আশীর্বাদ কামনা করছি।


প্রসঙ্গত, ২০২৪ সালের ১৩ অগাস্ট অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান বার্তাসংস্থা এএফপির ঢাকার ব্যুরো চিফ শফিকুল আলম। পরে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেওয়া হয়। গতকাল মঙ্গলবার বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]