মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

জাতীয়

-001-11-30T00:00:00+06:01
-001-11-30T00:00:00+06:01
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ নভেম্বর, -০০০১, ১২:০০ এএম 
মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী
নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

ভুটান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ১৭ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী মহামান্য তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি বাংলাদেশের জনগণের প্রতি ভুটানের অব্যাহত সমর্থন ও বন্ধুত্বের প্রতিফলন। ভুটান ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে দীর্ঘদিনের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান।


এই সফরকে ঢাকা ও থিম্পুর মধ্যকার ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার হিসেবে দেখা হচ্ছে।

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যে ঢাকায় এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খলিল, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা, যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা, তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি ও ভার‌তের পরররাষ্ট্র স‌চিব বিক্রম মি‌শ্রি।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]