নিউজ ডেস্ক

জাতীয়

2026-02-16T12:21:25+06:00
2026-02-16T12:21:25+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
ঢাকায় বাড়বে তাপমাত্রা, আবহাওয়া থাকবে শুষ্ক
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২১ পিএম 
রাজধানী ঢাকায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। রোববার সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস, যা আজ সোমবার সকালে হয়েছে ১৭ দশমিক ৮। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বেলা গড়াতেই বাড়তে পারে তাপমাত্রা। সোমবার সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। 

পূর্বাভাসে জানানো হয়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ।


পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে থাকবে। একই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। ঢাকায় আজ সূর্যাস্ত ৫টা ৫৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ৩১ মিনিটে।

জ/উ





Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]