জানুয়ারির ভ্যাট রিটার্ন জমার সময় বাড়লো

নিউজ ডেস্ক

জাতীয়

2026-02-16T09:38:14+06:00
2026-02-16T09:38:14+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
জানুয়ারির ভ্যাট রিটার্ন জমার সময় বাড়লো
ত্রয়োদশ সংসদ নির্বাচন
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৮ এএম 
জানুয়ারির ভ্যাট রিটার্ন জমার সময় বাড়লো
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি ছুটি থাকায় মূল্য সংযোজন কর বা ভ্যাটের বিবরণী জমা দেওয়ার সময় এক সপ্তাহ বাড়ানো হয়েছে। ফলে জানুয়ারি মাসের ভ্যাট রিটার্ন ২২ ফেব্রুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে।

আইন অনুযায়ী প্রতিমাসের ভ্যাটের তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে দাখিল করতে হয়। রোববার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক আদেশে সময় বাড়িয়ে দেয়।


এতে বলা হয়, শবে বরাত ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দীর্ঘ সময় সরকারি ছুটি থাকায় এবং রোববার এ-চালান সিস্টেমে ওটিপি সার্ভার ডাউন থাকায় ই-ভ্যাট সিস্টেমে জানুয়ারি মাসের অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। সময়মতো রিটার্ন দাখিল না করলে মাসিক ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]