ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৬ জন

নিউজ ডেস্ক

স্বাস্থ্য

2026-02-05T17:28:40+06:00
2026-02-05T17:28:40+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
স্বাস্থ্য
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৬ জন
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৮ পিএম 
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৬ জন
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন। তবে এই সময়ে কেউ মারা যাননি। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুই জন ও দক্ষিণ সিটি করপোরেশনে ছয় জন রয়েছেন। 

এই সময়ে ২১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৬২ জন।


চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৮ জন। এর মধ্যে ৬৩ দশমিক ৭ শতাংশ পুরুষ ও ৩৬ দশমিক ৩ শতাংশ নারী। এই বছর এ রোগে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। 

২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

জ/উ





Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]