বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

দেশজুড়ে

2026-01-31T17:33:15+06:00
2026-01-31T17:33:15+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
বৈষম্যমুক্ত বাকেরগঞ্জ গড়তে ইসলামী মূল্যবোধের বিকল্প নেই: ফয়জুল করিম
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৫:৩৩ পিএম 
দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্যমুক্ত বাকেরগঞ্জ গড়তে ইসলামী মূল্যবোধের বিকল্প নেই বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল- ৬ বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমেই একটি সুন্দর ও ন্যায়ের বাকেরগঞ্জ গড়ে তোলা সম্ভব। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নৈতিকতার উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। ইসলামি আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে।


গণসংযোগে তিনি নিয়ামতি ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা-সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন।

এ সময় গণসংযোগে আরো উপস্থিত থাকেন, মাওলানা নুরুল ইসলাম আল আমিন সাবেক কেন্দ্রীয় সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। মাওলানা কাওসারুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাকেরগঞ্জ উপজেলা। মাওলানা আব্দুস সবুর সভাপতি ইসলামী যুব আন্দোলন বাকেরগঞ্জ উপজেলা ও নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির সহ নেতৃবৃন্দ।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]