নিউজ ডেস্ক

রাজনীতি

2026-01-27T15:40:30+06:00
2026-01-27T15:40:30+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
রাজনীতি
আইনশৃঙ্খলা বাহিনী কোনো পক্ষ নিলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : নুর
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৩:৪০ পিএম 
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী কোনো পক্ষ নিলে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় গলাচিপা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নুর বলেন, প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। মাঠের পরিস্থিতিতে তারা নিরপেক্ষ না থাকলে নির্বাচনের পরিবেশ নষ্ট হবে। 

তিনি অভিযোগ করেন, তার নেতাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটলেও পুলিশ ঘটনাস্থলে দেরিতে পৌঁছায়।


স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলে নুরুল হক নুর বলেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে দেশি-বিদেশি অপশক্তি ষড়যন্ত্র করছে এবং তার আসনে স্বতন্ত্র প্রার্থীকে ব্যবহার করা হচ্ছে।

পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে বিএনপি নুরুল হক নুরকে সমর্থন দিয়েছে। দলীয় প্রার্থী না থাকলেও বহিষ্কৃত নেতা হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঘোড়া’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

জ/উ





Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]