ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক নেই : মিমি চক্রবর্তী

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-01-14T16:33:15+06:00
2026-01-14T16:33:15+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক নেই : মিমি চক্রবর্তী
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৪:৩৩ পিএম 
ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক নেই : মিমি চক্রবর্তী
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ক্যারিয়ারের শুরুতে ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘পুপে’ চরিত্রে অভিনয় করে বাংলা ইন্ডাস্ট্রিতে হইচই ফেলে দিয়েছিলেন। এরপর আর সেভাবে তাকে দেখা যায়নি। কিন্তু কেন? 

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, পারিশ্রমিক এবং ইন্ডাস্ট্রির নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেত্রী। নিজের কাজের মানের সঙ্গে আপস করতে তিনি যেমন রাজি নন, ঠিক তেমনই কম পারিশ্রমিকে অভিনয় করতেও চান না বলে জানিয়েছেন মিমি চক্রবর্তী। 

অভিনেত্রী বলেন, আমি আসলে এখন আগের চেয়ে অনেক বেশি ডিপ্লোম্যাটিক হয়ে গেছি। সত্যি বলছি- মুখের ওপর সত্যি কথা বলার অভ্যাসটা আমার এখনো বদলায়নি। তিনি বলেন, অনেকেই আমাকে কাজে ডাকেন না। কারণ আমি আমার পারিশ্রমিকের ক্ষেত্রে কোনো আপস করি না। আমি আমার কাজের ক্ষেত্রে শতভাগ নিবেদন দিই। তাই পারিশ্রমিকের বেলায় কেন আপস করব? 


মিমি চক্রবর্তী বলেন, আমি এটা মেনেই নিয়েছি যে, ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক নেই, বাবা কিংবা বড় ভাই নেই, যাদের প্রযোজনা সংস্থা আছে। তাই আমার কথা মাথায় রেখে আলাদা করে কেউ গল্প লিখবেন না। আমাকে যে অফারগুলো দেওয়া হয়, সেখান থেকেই আমি বেছে বেছে কাজ করি। 

ক্যারিয়ারে শুরুর ‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘পুপে’ চরিত্রে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, পুপে চরিত্রটি ছিল ঋতু দার মনের সৃষ্টি। সেই ম্যাজিক অন্য কারও পক্ষে ঘটানো সম্ভব নয়। তবে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি, এই জন্য যে ক্যারিয়ারের শুরুতেই ওরকম একটি আইকনিক চরিত্রে অভিনয় করতে পেরেছিলাম বলে জানান মিমি চক্রবর্তী।

জ/ই





Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]