মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ

নিউজ ডেস্ক

জাতীয়

2026-01-09T10:55:47+06:00
2026-01-09T10:55:47+06:00
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ
নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১০:৫৫ এএম 
মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ। শেষ দিনে শুক্রবার (৯ জানুয়ারি) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে নির্বাচন কমিশনে (ইসি) আসছেন আবেদনকারীরা। ১০টি বুথে নেয়া হচ্ছে আপিল। বিকেল ৫টা পর্যন্ত চলবে কার্যক্রম।

এর আগে,  মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে গত চার দিনে নির্বাচন কমিশনে মোট ৪৬৯টি আপিল দায়ের করা হয়েছে। চতুর্থ দিনে ১৭৪টি আপিল আবেদন এসেছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ১৬৪টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ১০টি আপিল। এই কার্যক্রম শেষ হচ্ছে আজ।


এরপর ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]