মনিরা শারমিনের বাবার মৃত্যুতে এনসিপির শোক

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-21T15:49:29+06:00
2026-09-21T15:49:29+06:00
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
মনিরা শারমিনের বাবার মৃত্যুতে এনসিপির শোক
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিনের বাবা ডি.এম. আব্দুল মতিনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে এনসিপি। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) এক শোকবার্তায় দলটির পক্ষ থেকে এ শোক জানানো হয়।

শোকবার্তায় বলা হয়, ডি.এম. আব্দুল মতিনের মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টি গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দলটি।

এতে আরও বলা হয়, প্রিয়জনকে হারানোর এই কঠিন সময়ে মহান আল্লাহ যেন মনিরা শারমিন ও তার পরিবারের সদস্যদের অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।

এনসিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার জীবনের সব গুনাহ-ত্রুটি ক্ষমা এবং কবরকে নূর ও রহমতে পরিপূর্ণ করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছে। একই সঙ্গে মরহুমের জন্য দলের নেতাকর্মী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের দোয়া করার অনুরোধ জানিয়েছে দলটি।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]