মেঘলা মুক্তাকে ধাক্কা দেওয়া গাড়ি-চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-05T09:52:20+06:00
2026-09-05T09:52:20+06:00
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
মেঘলা মুক্তাকে ধাক্কা দেওয়া গাড়ি-চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫২ এএম 
মেঘলা মুক্তাকে ধাক্কা দেওয়া গাড়ি-চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মডেল ও অভিনেত্রী মেঘলা মুক্তাকে ধাক্কা দেওয়া গাড়ি ও এর চালককে আটক করেছে পুলিশ। বনানী থানা-পুলিশের পক্ষ থেকে বিষয়টি মেঘলার পরিবারকে জানানো হয়েছে। তবে গাড়ি শনাক্ত ও আটকের পুরো প্রক্রিয়া এবং তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ ও অসন্তোষ জানিয়েছেন মেঘলা মুক্তা।

দীর্ঘদিন কোনো দৃশ্যমান তৎপরতা না থাকার পর হঠাৎ পুলিশি কার্যক্রম এবং আটকের পর দ্রুত গাড়িটি আদালতে চালান দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

গত ২৮ জুলাই রাতে ঢাকার বনানী এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি মেঘলা মুক্তাকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় পথচারী ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। জানা গেছে, দুর্ঘটনার রাতেই মেঘলার বন্ধু ও সহশিল্পী অভিনেতা ইমতিয়াজ বর্ষণ বাদী হয়ে বনানী থানায় একটি অভিযোগ করেন।

দুর্ঘটনায় মুখ ও মাথায় মারাত্মক আঘাত পান মেঘলা। প্রায় এক মাস তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও কেবিনে চিকিৎসা নিতে হয়। সম্প্রতি মুখে একাধিক অস্ত্রোপচার শেষে কিছুটা সুস্থ হয়ে তিনি বাসায় ফিরেছেন।

এদিকে দুর্ঘটনার পর পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন ওঠার মধ্যে গত ১ সেপ্টেম্বর মেঘলার বাবা বাদী হয়ে বনানী থানায় পুনরায় মামলা করেন। এর পর গত ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাতে পুলিশ গাড়ি ও চালককে আটকের বিষয়টি মেঘলার পরিবারকে জানায়।

তবে আটকের পরদিনই, ৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে গাড়িটি আদালতে চালান করে দেওয়া হয়। পুলিশের এই দ্রুত পদক্ষেপের কারণ ও পুরো প্রক্রিয়া নিয়ে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অসন্তোষের কথা জানান মেঘলা মুক্তা।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমার কিছু “ভেরি সিরিয়াস” প্রশ্ন আছে। এক মাস ধরে গাড়িটির নম্বর জানা থাকা সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হলো না। অথচ ১ সেপ্টেম্বর নতুন করে অভিযোগ এবং ওপরমহলে চাপ দেওয়ার পর মাত্র এক দিনের মধ্যে, ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮টায়, গাড়ি ও চালককে আটক করা হলো। আর আশ্চর্যের বিষয়, ৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টার মধ্যেই গাড়িটি আদালতে চালান হয়ে গেল।’

এরপর মেঘলা প্রশ্ন তোলেন, ‘এক মাসে যে কাজ হলো না, সেটা মাত্র এক দিনে কীভাবে হলো? আর শুক্রবার সকালেই এত দ্রুত কোর্টে চালান হয়ে গেল কীভাবে? তাহলে আমার প্রশ্ন-এই গাড়িটি আসলে কার?’

পুলিশ কর্মকর্তাদের সঙ্গে গাড়ির মালিকের কোনো ধরনের যোগসাজশ ছিল কি না, সে বিষয়েও প্রশ্ন তুলেছেন মেঘলা। তিনি লিখেছেন, ‘গত এক মাসে বনানী থানার প্রাথমিক তদন্তের সঙ্গে জড়িত কর্মকর্তাদের সঙ্গে এই গাড়ির মালিক বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি/কোম্পানির কী ধরনের যোগাযোগ হয়েছে? আমি কাউকে অভিযুক্ত করছি না-আমি প্রশ্ন করছি। কারণ এই দ্রুততার ব্যাখ্যা আমি চাই।’

মেঘলা আরও বলেন, ‘নাকি গাড়িটিকে কোর্টে চালান করে দিয়ে বনানী থানা নিজেদের দায়বদ্ধতা থেকে সরে দাঁড়াল। এখন কি সবকিছু কোর্ট আর আইনজীবীদের-এর ওপর? আমার এর উত্তর জানার অধিকার আছে, আমি প্রশ্ন করেই যাব।’

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]